প্রথমবারের মতো কৃষকদের জমিতে পরিক্ষামূলক ভাবে প্রয়োগ করা হলো নেনো ইউরিয়া

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ৩১ আগস্ট || বর্তমান সময়ে বিজ্ঞান উন্নত হবার ফলে কৃষকদের কৃষি কাজে উন্নয়নে বিজ্ঞানীরা ইউরিয়া সারের বিকল্প ঔষধ তৈরি করেছে। এই ঔষধ হলো নেনো ইউরিয়া। এই ঔষধ বাজারে নতুন আসার পর বগাফা কৃষি দপ্তরের তত্বাবধায়ক সুজিত কুমার দাসের উদ্দ্যোগে কৃষকদের নিয়ে নেনো ইউরিয়া সম্পর্কে কিছু তথ্য তুলে ধরা হয়। এই ঔষধ কিভাবে জমিতে প্রয়োগ করা হবে তা নিয়ে বিস্তারিতভাবে কৃষকদের সামনে তথ্য তুলে ধরা হয়। আলোচনা শেষে এলাকার ধান চাষী, ফুল চাষী ও সব্জী চাষীদের বাছাই করে ১০ জনের মধ্যে কৃষি দপ্তরের উদ্দ্যোগে নেনো ইউরিয়া বিতরণ করা হয়। পরবর্তী সময় কৃষকদের মাঠে গিয়ে এই ঔষধ পরিক্ষামূলকভাবে প্রয়োগ করা হয়। কৃষি দপ্তরের তত্বাবধায়ক সুজিত কুমার দাস জানান, নেনো ইউরিয়া বাজারজাত হবার পর বুধবার প্রথমবারের মতো কৃষকদের জমিতে পরিক্ষামূলক প্রয়োগ করা হচ্ছে। যেসকল কৃষকদের জমিতে এই ঔষধ প্রয়োগ করা হচ্ছে তাদের জমির প্রতি সর্বদা নজর রাখবেন কৃষি দপ্তর। কৃষি দপ্তরের আধিকারিকরা আশাবাদী এই ঔষধ প্রয়োগে ভালো ফলাফল অর্জন করবে কৃষকরা। এই সমগ্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগাফা কৃষিদপ্তরের তত্বাবধায়ক সুজিত কুমার দাস, বগাফা কৃষি দপ্তরের সেক্টর অফিসার শুভেন্দু মজুমদার, বাইখোড়া কৃষি দপ্তরের সেক্টর অফিসার দীপক দাস, জোলাইবাড়ী কৃষি দপ্তরের সেক্টর অফিসার সহ কৃষি দপ্তরের অন্যান্য আধিকারিকরা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*