আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩১ আগস্ট || বুধবার রাজা রামমোহন রায়ের সাধ্য শতবর্ষ উদযাপন উপলক্ষে আগরতলা বীরচন্দ্র লাইব্রেরী প্রাঙ্গনে রাজা রামমোহন রায়ের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। এদিন রাজা রামমোহন রায়ের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন রাজ্যের শিক্ষামন্ত্রী রতন লাল নাথ, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা।
এরপর ছাত্র-ছাত্রীদের এক বর্ণাঢ্য র্যালি আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। এদিন সবুজ পতাকা নেড়ে এই বর্ণাঢ্য র্যালির যাত্রা শুরুর সবুজ সংকেত দেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা।
