হলিক্রস ইংলিশ মিডিয়াম স্কুলে বি এস এফ ১০৯নং ব্যাটেলিয়ানের উদ্দ্যোগে অনুষ্ঠিত হয় আলোচনাসভা

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০২ সেপ্টেম্বর || শিক্ষক দিবসকে কেন্দ্র করে বি এস এফ ১০৯নং ব্যাটেলিয়ানের উদ্দ্যোগে শান্তিরবাজার মহকুমার তৈকর্ম হলিক্রস ইংলিশ মিডিয়াম স্কুলে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের নিয়ে অনুষ্ঠীত হয় এক আলোচনাসভা। এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন ১০৯নং ব্যাটেলিয়ানের কমানডেন্ট দিলীপ কুমার সহ বি এস এফ এর জোওয়ানরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কমানডেন্ট সহ বি এস এফ জোওয়ানরা বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের নেশামুক্ত থাকার পরামর্শ দেন। তার পাশাপাশি কিভাবে বি এস এফ এ যোগদান করা যায় তা নিয়ে বিশেষ ভাবে আলোচনা করা হয়। ১০৯নং ব্যাটেলিয়ান বি এস এফ’র উদ্দ্যোগে প্রজেক্টারের মাধ্যমে বর্ডার এলাকায় বি এস এফ জোওয়ানরা কিভাবে দেশকে রক্ষা করে তা উপস্থাপন করা হয়। বি এস এফ কতৃক আয়োজিত এই অনুষ্ঠানকে কেন্দ্র করে ছাত্র ছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনা লক্ষ্য করা যায়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*