আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৩ সেপ্টেম্বর || রাজ্য জুড়ে কতিপয় ছাত্র সংগঠনের দ্বারা কলেজগুলিতে ছাত্রছাত্রীদের ভয় দেখানো, বিরোধী ছাত্র সংগঠনগুলির উপর আক্রমণ, স্কুল-কলেজে ভয়ের পরিবেশ তৈরি করা, টেট এবং জেআরবিটি পাশ করা ছাত্রদের নিয়ে দুর্নীতি সহ চাকুরিচ্যুত ১০,৩২৩ শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে ছিনিমিনি খেলা এই সব বিষয় নিয়ে অভিযোগ তুলে ফের আন্দোলনে নামলো কংগ্রেস সমর্থিত ছাত্র সংগঠন এন এস ইউ আই। শনিবার ত্রিপুরা প্রদেশ এন এস ইউ আই রাজধানীর সার্কিট হাউসস্থিত গান্ধী মূর্তির পাদদেশে ছাত্রনেতা সম্রাট রায়ের নেতৃত্বে এক অহিংস প্রতিবাদ পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ এনএসইউআই’র বিভিন্ন পদাধিকারী, নেতা-কর্মী ও সমর্থকরা।
