আপডেট প্রতিনিধি, আগরতলা, ২০ সেপ্টেম্বর || ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের ইঞ্জিনিয়ারদের সম্পর্কে করা কুরুচিকর মন্তব্যের তীব্র প্রতিবাদ জানান প্রাক্তন বিদ্যুৎ মন্ত্রী মানিক দে। মঙ্গলবার সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে রাজ্যের প্রাক্তন বিদ্যুৎ মন্ত্রী মানিক দে এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানান।
পাশাপাশি এদিন তিনি সামাজিক ভাতা ২০০০ টাকা করা নিয়েও কথা বলেন। তিনি অভিযোগ করে বলেন, এক লক্ষ এর উপরে ভাতা প্রাপকের নাম তালিকা থেকে কেটে বাদ দিয়ে দেওয়া হয়েছে। তাদেরকে ভাতার আওতায় আনায় আহ্বান জানান তিনি।
