আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৪ সেপ্টেম্বর || ৯-বনমালীপুর ব্লক কংগ্রেসের উদ্যোগে শনিবার বুথ লেভেল কনভেনশনের আয়োজন করা হয়। এদিনের এই কনভেনশনে উপস্থিত ছিলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি গোপাল চন্দ্র রায়, প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রশান্ত সেন চৌধুরী, যুব নেতা ধীমান রায়, প্রদেশ কংগ্রেস সম্পাদক সঞ্জীব সূত্রধর, এন এস ইউ আই সভাপতি সম্রাট রায়, ব্লক সভাপতি সমীর সুর এবং বুথ সভাপতি, মন্ডল সভাপতিগণ।
