বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৭ সেপ্টেম্বর || রাজ্যে প্রতিনিয়ত বিভিন্নপ্রান্তে ছেলে চোর সন্দেহে লোকজনকে গণধোলাই দিয়ে আটক করছে এলাকাবাসী। এরইমধ্যে মঙ্গলবার শান্তিরবাজার মহকুমার অন্তর্গত বেতাগা নাথ কলোনী এলাকায় এক অচেনা ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখে এলাকাবাসী। এতে করে সকলের মনে সন্দেহ জাগে। পরবর্তী সময় এলাকাবাসী একত্রিত হয়ে অচেনা ব্যক্তিকে উত্তমমধ্যম দিয়ে আটক করে রাখে। ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত হয় শান্তিরবাজার থানার পুলিশ। শান্তিরবাজার থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে শান্তিরবাজার থানায় নিয়ে আসে। জানা যায়, অজ্ঞাত পরিচয় ব্যক্তি কথা বলতে পারে না। এই ঘটনার বিবরণ জানাতে গিয়ে শান্তিরবাজার থানার ওসি বিশ্বজিৎ দেবর্বমা সকলকে গুজবে কান না দেওয়ার জন্য বিশেষ আহব্বান জানান। ওসি জানান, কারোর যদি মনে সন্দেহজাগে তাহলে শান্তিরবাজার থানায় খবর জানাতে। পুলিশ সর্বদা লোকজনের জন্য কাজ করবে। যাতে করে কেউ আইন নিজের হাতে তুলে না নেয় তার জন্য বিশেষ আহব্বান জানান তিনি। যে সকল লোকজন গুজব ছরাবে তাদের প্রতি কঠোর পদক্ষেপ গ্রহন করবে পুলিশ বলে এদিন জানান তিনি।
