থানা যাতে মানুষের কাছে অহেতুক আতঙ্কের কারণ না হয়ে দাঁড়ায়ঃ মুখ্যমন্ত্রী

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৮ সেপ্টেম্বর || আরক্ষা দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিতিতে মঙ্গলবার উত্তর জেলার কদমতলা থানার নবনির্মিত ভবনের দ্বারোদঘাটন করেন মুখ্যমন্ত্রী। এরপর মুখ্যমন্ত্রী বলেন, জনসাধারণের সার্বিক নিরাপত্তার জন্য থানা খুবই জরুরি। তবে সেটা যাতে প্রকৃত অর্থে মানুষের সেবামূলক কাজে নিয়োজিত । দেখতে হবে থানা যাতে মানুষের কাছে অহেতুক আতঙ্কের কারণ না হয়ে দাঁড়ায়। থানা পুলিশের কাছে গেলে মানুষ যাতে ন্যায় বিচার পায় সেটা নিশ্চিত করতে হবে। তিনি বলেন, রাজ্য সরকার চায় মানুষের আস্থা অর্জনের। তাই পুলিশকেও সেভাবে নিজেদের দায়িত্ব কর্তব্য পালন করতে হবে। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের আইন শৃঙ্খলা ব্যবস্থাকে অন্যতম অগ্রাধিকার দিয়েছে বর্তমান সরকার। এরই অংশ হিসেবে থানাগুলির উন্নয়নে বিশেষ নজর দিয়েছে সরকার।
এর পাশাপাশি প্রতি ঘরে সুশাসনের বিশেষ প্রচারণা এবং স্কিল মেলার শুভ উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। উদ্বোধনী পর্ব শেষে মেলায় থাকা স্টল ঘুরে দেখেন তিনি।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*