দেবজিত চক্রবর্তী, আগরতলা, ১৬ মার্চ ।। কথায় বলে জীবনের চেয়ে দামী কোনো কিছুই নেই। সুস্থ, সবল ভাবে বেঁচে থাকার অর্থই হচ্ছে জীবনের আনন্দ উপভোগ করা। সেই ক্ষেত্রে প্রশ্ন উঠতেই পারে – আমরা কি সুস্থ জীবন যাপনের নিয়ম প্রতিপালন করছি? সর্বস্তরের মানুষকে অমূল্যজীবন রক্ষায় নূন্যতম নিয়ম বিধি পালনের আহ্বানে সোমবার থেকে রাজ্যে শুরু হয়েছে জাতীয় গ্রামীন পানীয় জল এবং স্বাস্থ্যবিধান সচেতনতা সপ্তাহ উদযাপনের কর্মসূচী। সপ্তাহব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের সূচনায় উমাকান্ত একাডেমী প্রাঙ্গন থেকে সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী সহ বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানের প্রধান এবং স্কুল, কলেজ, সরকারী, বেসরকারী সংস্থার সদস্যদের এক বর্ণাঢ্য র্যালীর আয়োজন করা হয় এই র্যালী জাতীয় গ্রামীন পানীয় জল এবং স্বাস্থ্যবিধান কর্মসূচী পালনের বার্তা ছড়িয়ে মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে।
