অমিত শাহর সাথে প্রদ্যোতের গুরুত্বপূর্ণ বৈঠক, জনজাতিদের সমস্যা সমাধানে আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর, বাজী পুড়িয়ে আনন্দে সামিল তিপ্রা মথা কর্মীরা

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৮ মার্চ || শপথ গ্রহণ সমারোহ অনুষ্ঠানের পর রাজ্য অতিথিশালায় তিপ্রা মথার সুপ্রীমো প্রদ্যোত কিশোর দেব বর্মণের সাথে গুরুত্বপূর্ণ বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি’র সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা সহ আরো অন্যান্য কেন্দ্রীয় নেতৃত্বরা। বুধবার শীর্ষ নেতৃত্বদের সঙ্গে রাজ্য অতিথিশালায় জনজাতিদের সমস্যাগুলি নিয়ে দীর্ঘ বৈঠক হয় প্রদ্যুৎ কিশোর দেব বর্মণের। সাংবিধানিক ভাবে জনজাতিদের সমস্যা গুলি গুরুত্ব সহকারে দেখার আশ্বাস প্রদান করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন বৈঠক শেষে রাজ অন্দরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলন করে একথা জানান তিপ্রা মথার সুপ্রীমো প্রদ্যোত কিশোর দেব বর্মণ।
তিপ্রা মথা সুপ্রীমো জানান, এদিনের বৈঠক ফলপ্রসূ হয়েছে। তিনি বলেন, তিপ্রা মথা ক্যাবিনেটের অংশীদার হবে না।
তবে এদিন এই ফলপ্রসূ বৈঠকের পর রাজ বাড়ীতেই আতস বাজী পুড়িয়ে আনন্দে সামিল হয় তিপ্রা মথা দলের কর্মীরা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*