বসত ঘরে আগুন, অল্পেতে রক্ষা পেল গোটা এলাকা

সাগর দেব, তেলিয়ামুড়া, ০৮ মার্চ || বড়সর অগ্নিকান্ডের হাত থেকে অল্পেতে রক্ষা পেল গোটা এলাকা। ঘটনা বুধবার সন্ধ্যা নাগাদ তেলিয়ামুড়া থানাধীন শান্তিনগর এলাকায়। বুধবার সন্ধ্যায় তেলিয়ামুড়া থানাধীন শান্তিনগর এলাকার সারদাময়ী বিদ্যাপিঠ স্কুল সংলগ্ন এলাকায় এক ব্যক্তির বসত ঘরে আচমকাই অগ্নি সংযোগ ঘটে। বাড়ির মালিকের নাম রীপন পাল বলে জানা যায়। উনার বসত ঘরের একটি জানালাতে আগুন দেখতে পেয়ে চিৎকার চেচামেচি করলে এলাকাবাসী ছুটে আসেন। সম্মিলিত ভাবে আগুন নেভানোর চেষ্টায় লেগে পড়েন এলাকাবাসীরা। খবর দেওয়া হয় তেলিয়ামুড়া দমকল কর্মীদের। খবর পেয়ে ছুটে আসেন তেলিয়ামুড়া দমকল বিভাগের কর্মীরা। যদিও ততক্ষণে আগুন বেশি দুর ছড়াতে পারনি। তবে ঘনবিসতি এলাকায় আগুন লাগার ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পরে। বলাচলে অল্পের জন্য বড়সর অগ্নিকান্ডের হাত থেকে রক্ষা পেল গোটা শান্তিনগর এলাকার বাসিন্দারা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*