দেবজিত চক্রবর্তী, আগরতলা, ১৮ মার্চ ।। সরকারী হিসেব মোতাবেক ত্রিপুরায় বিগত কয়েক বৎসরে যানবাহনের সংখ্যা অবিশ্বাস্যরকম বৃদ্ধি পেয়েছে। কেউ আধুনিকতার সঙ্গে পাল্লা দিতে, কেউ জীবিকার প্রয়োজনে যানবাহন ক্রয় করছে। এখানে যানবাহনের ক্রয়ের কথা নয়, বলা হচ্ছে এই শহরেই এমন অনেকেই আছেন যাদের বাড়ী আছে কিন্তু গাড়ীর অবস্থান রাস্তায়। শহরের ব্যস্ততম রাস্তায় আইনের তোয়াক্কা না করে গাড়ী পার্কিং করাকে যারা প্রায় অভ্যাসে পরিনত করে ফেলেছেন তাদের টাইট দিতে ট্রাফিক দপ্তর তৎপর হয়েছে।
বুধবার, বটতলাস্থিত ট্যাস্কি ও মারুতি ড্রাইভার সেন্ডিকেটের সামনে ব্যাস্ত রাস্তায় স্করপিও আর মারুতি কার দাঁড় করানোর মাশুল হিসেবে এস পি ট্রাফিক দপ্তরের আধিকারীকের উপস্থিতিতে দুই গাড়ীর চাকাতেই হলুদ বেড়ী পরিয়ে দেওয়া হয়। ট্রাফিক । দপ্তরের কর্মীরা অপেক্ষা করলেও দেখা মেলেনি গাড়ীর মালিকদের। ট্রাফিক দপ্তর সূত্রে জানা গেছে শহরে বে-আইনি পার্কিং –এর রোগ তাড়াতে অভিযান জোড়দার করা হবে। এই শহরে যদি একটা সমিক্ষা চালানো হয় বাডী আছে গাড়ী রাখার জায়গা নেই সেই সংখ্যাটা নেহাৎ কম হবেনা।
