প্রয়াত হলেন বলিউডের বিখ্যাত কৌতুক অভিনেতা সতীশ কৌশিক

তারায় তারায় ডেস্ক, ০৯ মার্চ || বৃহস্পতিবার ভোরে প্রয়াত হলেন বলিউডের বিখ্যাত কৌতুক অভিনেতা সতীশ কৌশিক। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। হৃদরোগের কারণে তাঁর মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে।
টুইটারে এ খবর জানান প্রবীণ বলিউড অভিনেতা অনুপম খের। অনুপম খের লিখেছেন, ‘‘আমি জানি মৃত্যু পৃথিবীর চিরন্তন সত্য, কিন্তু আমি কখনও স্বপ্নেও ভাবিনি যে বেঁচে থাকা অবস্থায় আমাকে এটা লিখতে হবে। ৪৫ বছরের বন্ধুত্বে হঠাৎ দাঁড়ি, তোমাকে ছাড়া জীবন কখনোই একই রকম হবেনা, ওম শান্তি’’।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*