সাগর দেব, তেলিয়ামুড়া, ১০ মার্চ || কেবিনেট মন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করার পর নিজ বিধানসভা এলাকায় পৌছেই এলাকার উন্নয়নের লক্ষে কাজে নেমে পরেন রাজ্যের নতুন মন্ত্রী তথা কৃষ্ণপুর বিধানসভার নতুন বিধায়ক বিকাশ দেববর্মা।
শুক্রবার কৃষ্ণপুর বিধানসভা এলাকার অধীন মুংগিয়াকামি ব্লক এলাকার নানাবিধ উন্নয়ন মুলক কাজের লক্ষ মাত্রা নির্ধারন করতে এবং দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের জন্য এক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। মুংগিয়াকামি ব্লকের কনফারেন্স হলে রাজ্যের নবনিযুক্ত জনজাতি কল্যান দপ্তর এবং হেন্ডলুম দপ্তরের দ্বায়িত্ব প্রাপ্ত মন্ত্রী বিকাশ দেববর্মার পৌরহিত্যে অনুষ্ঠিত এই পর্যালোচনা বৈঠকে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া মহকুমা শাসক অভিজিৎ চক্রবর্তী, মুংগিয়াকামি ব্লকের বিডিও, বি আর সি চেয়ারম্যান, বিভিন্ন লাইন দপ্তরের আধিকারিক সহ অন্যান্যরা। এদিনের এই বৈঠক শেষে মন্ত্রী বিকাশ দেববর্মা জানান, নিজ বিধানসভা তথা কৃষ্ণপুর বিধানসভা এলাকাধীন পিছিয়ে পরা ব্লক হিসাবে মুংগিয়াকামি ব্লকের দ্রুত অগ্রগতির লক্ষে এই বৈঠক। সরকারের বিভিন্ন প্রকল্প গুলোকে দ্রুত বাস্তনায়নের উদ্যেশ্যে আগামী দিনে নানান কর্মসূচী গ্রহন করা হবে বলেও জানান তিনি।
