এক ব্যাক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১০ মার্চ || বেতাগা পাল পাড়া থেকে উদ্ধার এক ব্যাক্তির ঝুলন্ত মৃতদেহ। ঘটনার বিবরণে জানা যায়, শুক্রবার সকাল আনুমানিক ৮টা ৩০ মিনিট নাগাদ শান্তিরবাজার থানায় খবর আসে বেতাগা পাল পাড়ায় এক ব্যাক্তির ঝুলন্ত দেহ দেখতে পায় এলাকাবাসী। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান শান্তিরবাজার থানার পুলিশ। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্তদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করে শান্তিরবাজার জেলা হাসপাতালে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক ঐ ব্যাক্তিকে মৃত বলে ঘোষনা করেন। মৃত ব্যাক্তি বেতাগা পাল পাড়ার বাসিন্দা। উনার নাম সুনিল নট্ট (৪৫)। মৃত্যুর কারন নিয়ে রয়েছে ধোঁয়াশা। ঘটনার তদন্তে নেমেছে শান্তিরবাজার থানার পুলিশ। সুনিল নট্টের অস্বাভাবিক মৃত্যুতে সমগ্র এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*