কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রে বিজেপি’র বিজয় উৎসব অনুষ্ঠিত

সাগর দেব, তেলিয়ামুড়া, ১১ মার্চ || কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের মুঙ্গিয়াকামিতে স্থানীয় এলাকাবাসীদের ব্যাপক উপস্থিতির মধ্য দিয়ে শনিবার বিজেপি দলের বিজয় উৎসব অনুষ্ঠিত হয়। বিজয় উৎসবে স্থানীয় জনাজাতি অংশের মানুষদের সাথে রং খেলা এবং মিছিলে অংশ নেন কৃষ্ণপুরের নবনির্বাচিত বিধায়ক তথা উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা।
উল্লেখ্য, সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে মুঙ্গিয়াকামি এলাকার দুটি বুথ সেন্টার ৬ এবং ৭ নম্বার বুথ সেন্টারে বিজেপি ভোট পেয়ে ছিলো মাত্র ৪৯ এবং ২৭টি। সেই জায়গায় তিপ্রা মথা দল পেয়েছিলো ৭৮৮ এবং ৪৮৬টি ভোট। মথার সমর্থকদের তাণ্ডবে বিজেপি প্রার্থী বিকাশ দেববর্মা মুঙ্গিকামিতে কোনো রকম প্রচারেও যেতে পারেনি। কিন্তূ শনিবার সব হিসাবই যেন উল্টে গেল। এদিন বিজয় উৎসবের দিনে মুঙ্গিয়াকামি যেন গেরুয়াময়। দেখা নেই তিপ্রা মথার।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*