আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৯ মার্চ || রাজধানীর শহর থেকে আটক চোরচক্র সহ বড়োসড়ো ডাকাতের গ্যাং। সাথে উদ্ধার বহু চুরি যাওয়া জিনিস এবং ডাকাতি করার সময় যে অস্ত্র ব্যবহৃত হয় সেই ধারালো অস্ত্রগুলি উদ্ধার করেছে পুলিশ। রবিবার ডাকাতের গ্যাং আটক করে এই বিষয়ে পুলিশ জানিয়েছেন, এই কয়েকদিনের মধ্যে বড়োসড়ো ডাকাতি করার প্ল্যান করছিল এই ডাকাতের দলগুলি সে সময় পুলিশ এদেরকে আটক করেছে।
