বিধানসভার অধ্যক্ষ নির্বাচনে কংগ্রেস, সিপিআই(এম) এবং তিপ্রা মথার হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায়

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২০ মার্চ || ত্রিপুরা ত্রয়োদশ বিধানসভার অধ্যক্ষের জন্য নির্বাচন হতে চলেছে আগামী ২৪শে মার্চ। সেই মর্মে আগামী ২৩শে মার্চ দুপুর ১টার মধ্যে মনোনয়নপত্র দাখিল করা হবে।
এই অধ্যক্ষ নির্বাচনকে সামনে রেখে কংগ্রেস এবং সিপিআই(এম) আলোচনা করে প্রার্থী হিসেবে কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায়ের নামে সীলমোহর দিয়েছে। সোমবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে একথা জানান ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি তথা কংগ্রেস বিধায়ক বীরজিৎ সিনহা।
এদিন তিনি বলেন, ত্রিপুরা ত্রয়োদশ বিধানসভার অধ্যক্ষ নির্বাচনে কংগ্রেস, সিপিআই(এম) এবং তিপ্রা মথার হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৯-বনমালীপুর বিধানসভা কেন্দ্রের কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায়। বিধানসভার নির্বাচিত সদস্যরা বিধায়ক গোপাল চন্দ্র রায়কে জয়যুক্ত করবেন বলে এদিন তিনি আশা ব্যক্ত করেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*