জে আর বি টি’র সমস্ত শুন্যপদ পূরণ করার দাবী জানিয়ে বাঙালি যুবসমাজের সাংবাদিক সম্মেলন

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২০ মার্চ || রাজ্যের বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের ব্যবস্থা করে বেকারত্ব দূর করার দাবী নিয়ে সাংবাদিক সম্মেলন করলেন বাঙালি যুবসমাজ ত্রিপুরা রাজ্য কমিটি। সোমবার আমারা বাঙালি রাজ্য কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলন করে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন বাঙালি যুবসমাজ ত্রিপুরা রাজ্য কমিটির সচিব গৌতম দেব। এদিন তিনি রাজ্য সরকারের প্রতি দাবী রেখে বলেন, জে আর বি টি’র সমস্ত শুন্যপদ পূরণ করার জন্য। পাশাপাশি গৃহীত টেট পরীক্ষা ফলাফল দ্রুত ঘোষণা করার জন্য। এদিন সাংবাদিক সম্মেলনে রাজ্যের সরকারি দপ্তরগুলিতে থাকা শূন্য পদ অবিলম্বে পূরণ করারও দাবী জানান তিনি।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*