বাজ পরে মৃত্যু এক ব্যাক্তির

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৯ মার্চ || যে কোনো মৃত্যুই দুঃখজনক, কিন্তু কিছূ মৃত্যু আছে হতাশা জনক, যে গুলোকে মেনে নেওয়া যায় না, যেমন অমল কৃষ্ণ ত্রিপুরার মৃত্যু। সময়ের আগেই তাকে চলে যেতে হয়েছে। বাজ পরে মৃত্যু হল অমল কৃষ্ণ ত্রিপুরার (২৩)। ঘটনা বিলোনিয়া থানাধীন মোহিনী নগর এডিসি ভিলেজের রাজবন পাড়ায়। জানা যায়, সকালে অন্যান্য দিনের মতো রাবার বাগানে কাজ করার জন্য যান তিনি। বাজ পরে ঝলসে যায় অমল কৃষ্ণ ত্রিপুরার দেহের কিছুটা অংশ। বিকট শব্দে স্তমভিত এলাকাবাসী ছুটে এসে দেখে অমল কৃষ্ণ মাটিতে পরে আছে। কোনো সাড়া শব্দ নেই, সাথে সাথে এলাকাবাসীও পরিবারের লোকজন অমলকৃষ্ণকে নিয়ে আসে মতাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। সেখানে কর্ত্যব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। চিকিৎসক বলেন, ঘটনাস্থলেই অমলকৃষ্ণ ত্রিপুরার মৃত্যু হয়েছে। বর্তমানে ময়নাতদন্তের জন্য অমলকৃষ্ণ ত্রিপুরার মৃতদেহ বিলোনিয়া হাসপাতালে নিয়ে এসে মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানা যায়। অমলকৃষ্ণ ত্রিপুরার মৃত্যুর ঘটনায় তাঁর পরিবার ও এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*