আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩০ মার্চ || বর্ষায় রাজধানী আগরতলায় যাতে জল না জমে সেই লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি হাতে নেয়া হয়েছে। বেশ কিছু কাজ ইতিমধ্যেই সম্পন্ন হবার পথে। বৃহস্পতিবার কালাপানিয়া ও আখাউড়া খাল সরজমিনে পর্যবেক্ষণ করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্য আধিকারিকরা। এদিন পর্যবেক্ষণ শেষে মেয়র বলেন, নাগরিক পরিষেবা আমাদের প্রাথমিকতা। সেটাকে প্রাধান্য দিয়েই কাজ করছে আমাদের আগরতলা পুর নিগম।
