দুটি গাড়ীর মুখোমুখি সংঘর্ষে আহত ৪ জন

বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ৩০ মার্চ || বেতাগা সাইনবোর্ড এলাকায় জাতীয় সড়কে দুটি গাড়ীর মুখোমুখি সংঘর্ষে আহত ৪ জন। ঘটনার বিবরণে জানা যায়, বৃহস্পতিবার শান্তিরবাজার মহকুমার সাইনবোর্ড এলাকায় জাতীয় সড়কে টি আর ০৮ ১৯৪৭ নাম্বারের একটি মালবাহী ট্রাক ও একটি বোলেরো গাড়ীর মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতেকরে বোলেরো গাড়ীটি জাতীয় সড়ক থেকে ছিটকে পরে গিয়ে পাশ্ববর্তী একটি বাড়ীতে গিয়ে পরে। এই দুর্ঘটনায় বোলেরো গাড়ীতে থাকা ৪ জন আহত হয়। দুর্ঘটনার খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য শান্তিরবাজার জেলা হাসপাতালে নিয়ে আসে। দুর্ঘটনায় আহতরা হলো জামজুরির মুড়াপাড়ার বাসিন্দা বিশ্বজিৎ দত্ত (৪২), মগ পুষ্করনির বাসিন্দা তপন দাস (৪২), বিলোনিয়ার বাসিন্দা কমল সরকার (৬০) ও মাতারবাড়ির বাসিন্দা শঙ্কর দাস (৩৬)। আহতরা বর্তমানে শান্তিরবাজার জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। অপরদিকে জানা যায়, ট্রাক চালক দুর্ঘটনার পরবর্তী সময় ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*