ওয়েব ডেস্ক ।। গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়নের প্রভাব থেকে বাঁচতে এবার ভ্যাকিয়ুম ক্লিনারকে নিষিদ্ধ করল ইউরোপিয়ান ইউনিয়ান (EU)। EU-এর বেঁধে দেওয়া ১,৬০০ ওয়াটের থেকে বেশি শক্তির মোটর ভ্যাকিয়ুম ক্লিনারগুলিতে ব্যবহার হওয়ায় এটি নিষিদ্ধ হতে চলেছে। আগামী মাস থেকেই এই নিয়ম কার্যকর হওয়ার কথা।
গ্লোবাল ওয়ার্মিং থেকে বাঁচতে ইউরোপিয়ান ইউনিয়ন ২০১৭ সালের পর থেকে ৯০০ ওয়াটের ওপর যে কোনও ইলেকট্রনিক্স সরঞ্জামকে নিষিদ্ধ করতে চলেছে। সেক্ষেত্রে আরও বেশ কিছু জিনিস বৈদ্যুতিক জিনিস নিষিদ্ধ হতে চলেছে।
তবে এই নিয়ম চালুর করার আগেই ইউরোপিয়ান ইউনিয়ানের কাছে সময় চাইছে ভ্যাকিয়ুম ক্লিনার প্রস্তুতকারী বড় সংস্থাগুলি। কারণ মোটরের ক্ষমতা ১,৬০০ ওয়াটের নিচে নামিয়ে আনার কথা বলেছে তারা।
সৈজন্যে জি নিউজ।
