প্রয়াত হলেন সোনামুড়া মহকুমায় কর্মরত বিশিষ্ট সাংবাদিক আব্দুল সাত্তার

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২০ আগস্ট || প্রয়াত হলেন সোনামুড়া মহকুমায় কর্মরত বিশিষ্ট সাংবাদিক আব্দুল সাত্তার। জানা যায়, রবিবার সকালে সোনামুড়ায় নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৭ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র, ৪ ভাই, ১ বোন সহ অসংখ্য গণমুগ্ধ আত্মীয় পরিজন রেখে গেছেন।তিনি দৈনিক সংবাদ পত্রিকায় কর্মরত ছিলেন।
সাংবাদিক আব্দুল সাত্তারের অকাল প্রয়াণে রাজ্যের সংবাদ জগতে শোকের ছায়া নেমে এসেছে। উনার অকাল প্রয়ানে গভীর ভাবে শোকাহত ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশন, ত্রিপুরা জার্নালিস্টস ইউনিয়ন,
জার্নালিস্ট অফ ইউনিয়ন অফ ইন্ডিয়া ত্রিপুরা শাখা প্রমুখ। পাশাপাশি প্রয়াতের পরিবার পরিজনদের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*