আপডেট প্রতিনিধি, আগরতলা, ০১ সেপ্টেম্বর || এন এস এস ইউনিটের উদ্যোগে শুক্রবার রাজধানীর মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিনের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, প্রাক্তন বিধায়ক ডাঃ দিলীপ দাস, কর্পোরেটর রত্না দত্ত সহ অন্যান্যরা। রক্তদান শিবিরে মোট ১৫ জন স্বেচ্ছায় রক্ত দান করেন বলে জানা যায়।
