বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ০৫ অক্টোবর || রাতাছড়া এলাকায় মালবাহী গাড়ি দুর্ঘটনায় আহত হয় দু’জন। ঘটনার বিবরণে জানা যায়, বৃহস্পতিবার ভোর আনুমানিক ৩ ঘটিকায় শান্তিরবাজার মহকুমার পতিছড়ীর রাতাছড়া এলাকায় টি আর ০৩ এফ ১৯৪০ নাম্বারের মালবাহী গাড়ি নিয়ন্ত্রন হারিয়ে জাতীয় সড়কের পাশ্ববর্তী এলাকায় গিয়ে পরে। এতেকরে গাড়ি চালক ও গাড়িতে থাকা অপরজন আহত হয়। জানা যায়, গাড়িটি আগরতলা থেকে সাব্রুমের উদ্দ্যোশ্যে যাচ্ছিলো। পতিছড়ীর রাতাছড়া এলাকায় পোঁছানোর সঙ্গে সঙ্গে নিয়ন্ত্রয় হারিয়ে এই দুর্ঘটনা ঘটে বলে জানা যায়। দুর্ঘটনার পরবর্তী সময় ঘটনাস্থলে উপস্থিত হয় মনপাথর ফাঁড়ী থানার পুলিশ। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনার সঠিক কারন জানতে তদন্তে নেমেছেন।
