ব্যবসায়ীদের উপরে আক্রমনের অভিযোগে গ্রেপ্তার একজন

বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ০৭ অক্টোবর || জোলাইবাড়ী বাজারে ব্যবসায়ীদের উপরে আক্রমনের অভিযোগে একজনকে গ্রেপ্তার করলো জোলাইবাড়ী ফাঁড়ী থানার পুলিশ। ঘটনার বিবরণে জানা যায়, শান্তিরবাজার মহকুমার অন্তর্গত জোলাইবাড়ী বাজারে মৃণাল পাল নামে এক ব্যক্তি মদমত্ত অবস্থায় তান্ডব চালায়। এই তান্ডবের ফলে স্থানীয় কিছু ব্যবসায়ী আক্রান্ত হয়। এইখবর জানার পর ঘটনাস্থলে উপস্থিত হয় জোলাইবাড়ী ফাঁড়ী থানার পুলিশ। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃনাল পালকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করে বাইখোড়া থানায় নিয়ে আসে। অভিযুক্তের বিরুদ্ধে হাতে একটি মামলা নিয়েছে বাইখোড়া থানার পুলিশ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*