অসুস্থ বৃদ্ধ পিতাকে হাসপাতালে রেখে চলে গেলো পাসন্ড সন্তান

বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ০৭ অক্টোবর || অসুস্থ বৃদ্ধ পিতাকে হাসপাতালে রেখে চলে গেলো পাসন্ড সন্তান। ঘটনার বিবরণে জানা যায়, শুক্রবার সকাল আনুমানিক ৯ ঘটিকায় শান্তিরবাজার মহকুমার অন্তর্গত রামরাইবাড়ী এডিসি ভিলেজের বাসিন্দা সুকুমার ঘোষের (৭৩) শ্বাসকষ্ট হোওয়াতে উনার ছেলে বিরাজ ঘোষ উনার পিতাকে নিয়ে রামরাইবাড়ী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে।  সুকুমার ঘোষকে উনার ছেলে বিরাজ ঘোষ স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি রেখে চলে যায় বলে অভিযোগ।  সুকুমার ঘোষের অবস্থা আশঙ্কাজনক দেখে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক উনাকে উন্নত চিকিৎসার জন্য শান্তিরবাজার জেলা হাসপাতালে রেফার করে। রেফার করার পরেও সুকুমার ঘোষ রামরাইবাড়ী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে থেকে গেলো।  এর মূল কারন উনার ছেলে উনাকে হাসপাতালে রেখেই চলে যায়। এতেকরে চিকিৎসকরাও পরিবারের সাথে যোগাযোগ করতে চেয়েও ব্যার্থ হচ্ছেন। পরবর্তী সময় এই বিষয়ে স্বাস্থ্য কেন্দ্র থেকে জোলাইবাড়ী ফাঁড়ী থানায় লিখিত অভিযোগ জানানো হয়। এই বিষয়ে হাসপাতালের একজন কর্তব্যরত চিকিৎসক জানান, সুকুমার ঘোষ সঠিক সময়ে সঠিক চিকিৎসা পরিষেবা না পেলে তিনি মৃত্যুর মুখে ঢলে পরতে পারেন। তাই পরিবারের লোকজন যেন দ্রুততার সহিত এগিয়ে আসেন তার জন্য বিশেষ আহব্বান জানান। অপরদিকে বৃদ্ধ অসহায় পিতাকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ফেলে রাখার বিষয়টি জানার পর বিরাজ ঘোষের কার্যকলাপে সকলে ছিঃ ছিঃ রব করছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*