গোপাল সিং, খোয়াই, ০৭ অক্টোবর || খোয়াইবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ। বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথের হাত ধরে খোয়াই বিধানসভা কেন্দ্রে উদ্বোধন হলো ৩৩ কিলো ভোল্ট বিদ্যুৎ সাব স্টেশনের। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী রতনলাল নাথ বলেন, এই সাব স্টেশনটি খোয়াই সহ বিস্তীর্ণ এলাকায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ফলে এই এলাকার মানুষেরা দারুন ভাবে উপকৃত হবেন। বিদ্যুৎ পরিষেবা সংক্রান্ত যেকোনো বিষয়ে বিদ্যুৎ কর্মীদের সঙ্গে সহযোগিতা করার জন্য স্থানীয় মানুষদের কাছে অনুরোধ জানান মন্ত্রী। রাজ্য বিদ্যুৎ দপ্তরের অধীনে থাকা সমস্ত সংস্থাসমূহ রাজ্যে নিরন্তর বিদ্যুৎ পরিষেবা প্রদানে বদ্ধপরিকর বলেও জানান তিনি।
