গোপাল সিং, খোয়াই, ০৭ অক্টোবর || ভারতীয় জনতা কিষান মোর্চা খোয়াই মন্ডল কমিটি শনিবার এক সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করে। এদিন রাজ্যের কৃষি ও কৃষি কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথকে এই সংবর্ধনা জ্ঞাপন করা হয়। অনুষ্ঠানটি হয় খোয়াই নতুন টাউন হলে। উক্ত অনুষ্ঠানে অংশগ্ৰহণ করেন বিজেপি খোয়াই জেলা সভাপতি তথা বিধায়ক পিনাকি দাস চৌধুরী, খোয়াই জিলা সভাধিপতি জয়দেব দেববর্মা, পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান তাপস কান্তি দাস সহ অন্যান্যরা।
