রাবান বাগান থেকে সাত সকালে উদ্ধার এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ

বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ১০ অক্টোবর || শীল পাড়া এলাকার রাবান বাগান থেকে সাত সকালে উদ্ধার এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ। ঘটনার বিবরণে জানা যায়, শান্তিরবাজার মহকুমার অন্তর্গত বীরচন্দ্র নগর এলাকার বাসিন্দা জীবনধন শীল (৪৫) সোমবার বিকেল ৪টায় বাড়ি থেকে বের হয়ে যায়। রাতে আর বাড়ি ফিরে আসেনি। অবশেষে মঙ্গলবার সকালে শীল পাড়ায় রাবার বাগানে রাবার গাছ কাটতে গিয়ে বাগানের গাছের মধ্যে জীবধন শীলের ঝুলন্ত দেহ দেখতে পায় স্থানীয়রা। সঙ্গে সঙ্গে এই বিষয়ে খবর দেওয়া হয় মনপাথর ফাঁড়ী থানায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় মনপাথর ফাঁড়ী থানার পুলিশ। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শান্তিরবাজার জেলা হাসপাতালে নিয়ে আসে। মৃত্যুর কারন নিয়ে রয়েছে ধোঁয়াশা। মৃত্যুর সঠিক কারন জানতে তদন্তে নেমেছে মনপাথর ফাঁড়ী থানার পুলিশ। জীবনধন শীলের অস্বাভাবিক মৃত্যুতে সমগ্র এলাকাজুরে শোকের ছায়া নেমে এসেছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*