বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ১১ অক্টোবর || শান্তিরবাজার মুকুট অডিটরিয়ামে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ডাক কমিউনিটি ডেভলাপমেন্ট পোগ্রাম অনুষ্ঠিত হয়। ইন্ডিয়া পোষ্ট অফিসের বিভিন্ন পরিষেবা নিয়ে মূলত এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। পশ্চিম ত্রিপুরা, সিপাহীজলা, গোমতী জেলা ও দক্ষিন জেলা এই চার জোলাকে কেন্দ্র করে এই অনুষ্ঠানটি হয়। প্রদীপ প্রজ্বলনের মধ্যদিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা করলেন শান্তিরবাজার পৌর পরিষদের চেয়ারম্যান সপ্না বৈদ্য। উদ্ভোধকের পাশাপাশি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিরবাজার পৌর পরিষদের সিইও তথা শান্তিরবাজার মহকুমাশাসক অভেদানন্দ বৈদ্য, পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা, কাউন্সিলার শ্যামলাল দেবনাথ, এ এস পি আগরতলা ডিভিশান বিশ্বজিৎ দেবনাথ, এস ডি এ শান্তিরবাজার অরিন্দম চক্রবর্তী , এস পি এম শান্তিরবাজার কয়াকচান ত্রিপুরা সহ অন্যান্যরা। মঙ্গলবার এই অনুষ্ঠানে আলোচনার মাধ্যমে পোষ্ট অফিসে সঞ্চয়ের জন্য কি কি স্কীম রয়েছে এবং লোকজনে চিটফান্ডের প্রতারনার স্বীকার যাতে না হয় তার জন্য পোষ্ট অফিসে অর্থ সঞ্চয়ের জন্য বিভিন্ন স্কীম সম্পর্কে সকলকে অবগত করা হয়। এছারা পোষ্ট অফিসের পক্ষ থেকে বিভিন্ন স্কীম সম্পর্কে লোকজনদের জানানোর জন্য ষ্টল খোলা হয়। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে উপস্থিত লোকজনদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনা লক্ষ্য করা যায়। এই কর্মসূচী সম্পর্কে সংবাদমাধ্যমের সামনে জানালেন এ এস পি আগরতলা ডিভিশান বিশ্বজিৎ দেবনাথ।
