আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৬ নভেম্বর || গোয়াতে অনুষ্ঠিত ৩৭’তম জাতীয় গেমসে পেঞ্চাক সিলাট মার্শাল আর্ট খেলায় ত্রিপুরার কোচ নির্বাচিত হয়েছেন রাজ্যের ছেলে উত্তম আচার্য। গত ২৫শে অক্টোবর থেকে গোয়াতে অনুষ্ঠিত হচ্ছে এই আসর। যা চলবে আগামী ৯ই নভেম্বর পর্যন্ত। এই আসরের উদ্বোধন করেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
জানা যায়, জাতীয় গেমসে পেঞ্চাক সিলাট মার্শাল আর্ট প্রতিযোগিতা গত ২৬ থেকে ৩০শে অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হয়। সেখানে ভারতীয় পেঞ্চাক সিলাট ফেডারেশন, ত্রিপুরা পেঞ্চাক সিলাট অ্যাসোসিয়েশনের সচিব উত্তম আচার্যকে ত্রিপুরা দলের কোচ হিসাবে নিযুক্ত করেছে। উত্তম আচার্য্য ভারতীয় পেঞ্চাক সিলাট ফেডারেশনের মহাপরিচালক মোহাম্মদ ইকবাল এবং সভাপতি কিশোর ইয়াওয়ালেকে জাতীয় গেমসে ত্রিপুরা রাজ্যের পেঞ্চাক সিলাট কোচ হিসেবে নিয়োগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
