আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৭ নভেম্বর || রাজ্যে আসছে সঙ্গীতশিল্পী কুমার শানু। আগামী ১৮ই নভেম্বর রাজ্যে আসছেন তিনি। জানা যায়, জিরানিয়ায়স্থিত ১০-মজলিসপুর মন্ডলের উদ্যোগে আয়োজিত এক সাংস্কৃতিক অনুষ্ঠানে মঞ্চ মাতাবেন সঙ্গীতশিল্পী কুমার শানু। সামাজিক মাধ্যমে একটি ছোট ভিডিও সেয়ার করে সঙ্গীতশিল্পী কুমার শানু এই খবর জানান। তিনি বলেন, আগামী ১৮ই নভেম্বর ১০-মজলিসপুর মন্ডলের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে সঙ্গীতানুষ্ঠান করার জন্য রাজ্যে আসছেন তিনি। তিনি এজন্য রাজ্যের পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধূরীকে ধন্যবাদ জানান।
