ঘূর্ণিঝড়ের কথা মাথায় রেখে শনিবার রাজ্যের সমস্ত সরকারি, বেসরকারি ও অঙ্গনওয়াড়ি কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে রাজ্য সরকার

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৭ নভেম্বর || রাজ্যে ঘূর্ণিঝড় ‘মিধিলি’র প্রভাবে বজ্রপাত সহ অতি ভারী বৃষ্টিতে ছন্নছাড়া হয়ে গেছে জনজীবন। মিধিলি’র প্রভাবে শুক্রবার ভোর রাত থেকেই মুশলধারে বৃষ্টি হচ্ছে। ফলে ১৮ই নভেম্বর, ২০২৩ (শনিবার) রাজ্যের সরকারি, আধা সরকারি সহ বেসরকারি সমস্ত স্কুল এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। শুক্রবার নিজের সোস্যাল মিডিয়ায় পোস্ট করে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা লিখেন, আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুসারে ঘুর্ণিঝড় ‘মিধিলি’র প্রভাবে শুক্রবার ও শনিবার উভয় দিনেই রাজ্যের বিভিন্ন জেলাতে বজ্রপাত সহ অতি ভারী বৃষ্টির সর্বোচ্চ সতর্ক বার্তা জারি করা হয়েছে। রাজ্য প্রশাসন সর্বোত ভাবে এই পরিস্থিতি মোকাবিলা করতে তৎপর রয়েছে।

তিনি লিখেন, জীবন ও সম্পত্তি রক্ষায় সম্ভাব্য পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে রাজ্য সরকার শনিবার, ১৮ই নভেম্বর, ২০২৩ তারিখে সরকারি ও বেসরকারি সমস্ত স্কুল এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। তিনি রাজ্যের সকল অংশের জনগনকে নিরুদ্বেগ থেকে সরকারকে সহযোগিতা করতে এবং সতর্কতা অবলম্বন করার আহ্বান রাখেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*