ত্রিপুরায় তৈরি হতে চলেছে সাইন্স সিটি

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৭ ডিসেম্বর || রাজ্যের জন্য আরও একটি সুখবর। ত্রিপুরায় তৈরি হতে চলেছে সাইন্স সিটি। এর ফলে ত্রিপুরা রাজ্যের ঐতিহ্যবাহী কৃষ্টি, সংস্কৃতি এবং বিজ্ঞান চর্চা উন্নয়নের এক নতুন দিগন্ত উন্মোচিত হবে। সংস্কৃতি, পর্যটন এবং উত্তর পূর্বাঞ্চলের বিকাশ মন্ত্রী জি কিষাণ রেড্ডি এক চিঠির মাধ্যমের এই খবর জানান। তিনি জানান, সংস্কৃতি এবং বিজ্ঞান চর্চার জন্য এক বিশেষ প্রকল্পের মধ্য দিয়ে ত্রিপুরা রাজ্যে তৈরি হবে সাইন্স সিটি। কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে মোট ৪০ কোটি টাকা ব্যয়ে তৈরি হবে এই সাইন্স সিটি।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*