আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৭ ডিসেম্বর || মহান সমাজ সংস্কারক, ভারতীয় সংবিধান প্রণেতা, ভারতরত্ন ডঃ ভীমরাও রামজি আম্বেদকরের প্রয়াণ দিবস উপলক্ষ্যে ত্রিপুরা বিধানসভার প্রবেশ পথে স্থাপন করা হয় ডঃ বি আর আম্বেদকরের সুদৃশ্য পূর্ণবায়ব মূর্তি। বুধবার ত্রিপুরা বিধানসভার সম্মুখে আয়োজিত এই অনুষ্ঠানে ডঃ বি আর আম্বেদকরের সুদৃশ্য পূর্ণবায়ব মূর্তির আবরণ উন্মোচন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
এরপর বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, দলিত, সমাজের পিছিয়ে পড়া শ্রেণীর সামগ্রিক বিকাশ সুনিশ্চিত করতে আম্বেদকর জীর চিন্তাভাবনাকে সামনে রেখে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিকনির্দেশনায় নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছে রাজ্য সরকার।
