ক্রীড়ামন্ত্রী ও মেয়রের উপস্থিতিতে উমাকান্ত একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১২ ডিসেম্বর || করোনা মহামারী পরিস্থিতিতে বন্ধ থাকার পর এবছর থেকে ফের শুরু হলো উমাকান্ত একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। মঙ্গলবার উমাকান্ত মাঠে আয়োজিত এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন রাজ্যের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায়, আগরতলা পুরো নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা।
শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলা ও প্রতিভার মনোভাব দেখা সত্যিই অনুপ্রেরণাদায়ক। শারীরিক সুস্থতা এবং সুস্থ প্রতিযোগিতার সংস্কৃতি গড়ে তোলার জন্য আয়োজকদের ধন্যবাদ জানান মেয়র দীপক মজুমদার।
এদিন ছাত্র-ছাত্রীদের মধ্যে বিভিন্ন বিষয়ে ক্রিয়া অনুষ্ঠিত হয়। এই ক্রিয়া প্রতিযোগিতাকে ঘিরে ছাত্রদের মধ্যে বিশেষ উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*