শ্যামা মায়ের আরাধনায় মাতোয়ারা জোলাইবাড়ী ফাঁড়ী থানা

বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ১২ ডিসেম্বর || অন্যান্য বছরের ন্যায় এইবছরও শান্তিরবাজার মহকুমার অন্তর্গত জোলাইবাড়ী ফাঁড়ী থানা ও এলাকাবাসী এবং ব্যাবসায়ী সমিতির যৌথ উদ্দ্যোগে শ্রী শ্রী শ্যামা মায়ের আরাধনায় মাতোয়ারা হলেন। এক অনুষ্ঠানের মধ্যদিয়ে এই পূজার কর্মসূচীর শুভ সূচনা করা হয়। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জোলাইবাড়ীর বিশিষ্ট সমাজসেবী অজয় রিয়াং, জোলাইবাড়ী ফাঁড়ী থানার ওসি খোকন কুমার দাস, জোলাইবাড়ী ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রবি নমঃ সহ অন্যান্যরা।
উদ্বোধনী পর্ব শেষে সমাজসেবা কর্মসূচীর মধ্যে জোলাইবাড়ী এলাকার গরীব দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। অপরদিকে এলাকার লোকজনের বিনোদনের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠান দেখার জন্য এবং শ্যামা মায়ের আরাধনায় ব্যাপকহারে লোকসমাগম ঘটে। আরক্ষা দপ্তরের কর্মীরা নিজ কর্তব্যপালনের পাশাপাশি এমন ধরনের অনুষ্ঠানের আয়োজন করাতে সকলে সাধুবাদ জানিয়েছেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি তথা জোলাইবাড়ীর বিশিষ্ট সমাজসেবী অজয় রিয়াং জোলাইবাড়ী ফাঁড়ী থানায় এইধরনের অনুষ্ঠানের আয়োজন করাতে ধন্যবাদ জানিয়েছেন। অজয় রিয়াং জানান, প্রতিনিয়ত এইধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে নেশার করলগ্রাস থেকে যুবসমাজকে মুক্তি দেওয়া সম্ভব। তাই নেশামুক্ত ত্রিপুরা গঠনে সকলকে এগিয়ে আসার বিশেষ আহব্বান জানান অজয় রিয়াং।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*