সাত সকালে মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য

সাগর দেব, তেলিয়ামুড়া, ১৯ ডিসেম্বর || সাত সকালে মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য গোটা এলাকায়। ঘটনা মঙ্গলবার সকাল নাগাদ তেলিয়ামুড়া থানাধীন ডি এম কলোনি এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, মঙ্গলবার সকাল নাগাদ ডি এম কলোনি এলাকার কেনেলে এক ব্যক্তিকে অচৈন্য অবস্থায় পরে থাকা অবস্থায় দেখতে পায় এলাকাবাসী। সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে ছুটে আসেন এলাকার প্রধান সহ গ্রামবাসীরা। খবর দেওয়া হয় তেলিয়ামুড়া দমকল দপ্তরে এবং পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক প্রসুন কান্তি ত্রিপুরাও। সেখান থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে আসে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃত ব্যক্তির নাম চৈতন্য বিশ্বাস (৪০)। বাড়ি তেলিয়ামুড়া থানাধীন মাইগঙ্গা এলাকায়। পেশায় সে একজন কাঠ মিস্ত্রি। এদিকে এলাকাসুত্রে খবর নিয়ে জানা যায়, সোমবার তাকে মদমত্ত অবস্থায় ঐ এলাকায় দেখা গিয়েছিল।
এদিকে মহকুমা পুলিশ আধিকারিক প্রসুন কান্তি ত্রিপুরা জানান, প্রাথমিক অবস্থায় ধারণা করা হচ্ছে অতিরিক্ত মদ্যপান করাতে হয়তো কেনেলের কাদায় পরে যাওয়াতেই য়ার মৃত্যু হতে পারে। তবে মৃত্যুর আসল কারন ময়না তদন্তেই বেরিয়ে আসবে বলেও তিনি জানান।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*