টেকনো’র নতুন উপাচার্য ডঃ রতন কুমার সাহা

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০১ জানুয়ারি || বছরের প্রথম দিন, সোমবার টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি, ত্রিপুরার উপাচার্য হিসাবে দায়িত্ব নিলেন রাজ্যের কৃতি সন্তান, অধ্যাপক ডঃ রতন কুমার সাহা। তিনি বিশ্ববিদ্যালয়টির প্রথম উপাচার্য ডঃ অনুপম বসুর স্থলাভিষিক্ত হলেন। সোমবার দায়িত্ব নিয়েই অধ্যাপক ডঃ সাহা জানান, গোটা রাজ্যের উচ্চশিক্ষার প্রসারে বিশ্ববিদ্যালয়টি যাতে আদর্শ প্রতিষ্ঠান হিসাবে গড়ে ওঠে তাঁর লক্ষ্যে কাজ করবেন তিনি। উচ্চশিক্ষা ক্ষেত্রে আগেও বহু দায়িত্ব সামলেছেন অধ্যাপক ডঃ সাহা। তিনি এর আগে সেন্টাল এগ্রিকালচারাল ইউনিভার্সিটি, ইম্ফলের ডিরেক্টর ছিলেন। লেম্বুছড়ায় ফিশারিজ কলেজের ডিন-ও ছিলেন তিনি।
১৯৭৯ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ও এমএসসি করার পর সেখান থেকেই পিএইচডি করেছেন টেকনোর নতুন উপাচার্য। এছাড়াও দেশ-বিদেশের বিভিন্ন জায়গা থেকে উচ্চতর শিক্ষা ও সেমিনারে অংশ নেওয়ার অভিজ্ঞতা রয়েছে তাঁর। ৬০টি গবেষণাপত্র এবং ২৫টি বইও প্রকাশিত হয়েছে তাঁর। টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি, ত্রিপুরার অঙ্গিকার, রাজ্যের উন্নয়নেই কাজ করবেন তাঁরা। সেই অঙ্গিকারের কথা মাথায় রেখেই ত্রিপুরার যোগ্য ব্যক্তিদের ত্রিপুরার শিক্ষা বিস্তারে যোগ্যতম সম্মান দেওয়া হচ্ছে। ভূমিপুত্রদেরই নিয়োগে প্রাধান্য দিচ্ছে টেকনো পরিবার।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*