বিদ্যুৎ নিগম লিমিটেডের ২০’তম প্রতিষ্ঠা দিবসে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০১ জানুয়ারি || ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেডের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে নানা আয়োজনে দিনটি উদযাপন করা হয়। সোমবার ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেডের ২০’তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সকালে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। এদিন বিদ্যুৎ নিগমের কর্মীরা বিভিন্ন প্রদর্শনী গাড়িতে তুলে ধরেছেন রাজ্যের বিদ্যুৎ ব্যবস্থার বর্তমান এবং ভবিষ্যতের চিত্র। বিদ্যুৎ উৎপাদন, পরিবহন এবং বন্টন ব্যবস্থার আধুনিকীকরণ যেন জীবন্ত হয়ে উঠেছে এই প্রদর্শনীতে। এদিন আগরতলা শহরের পথ পরিক্রমায় অংশ নেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ।
এরপর সকাল সাড়ে এগারোটায় বনমালীপুরস্থিত বিদ্যুৎ নিগমের প্রধান কার্যালয়ে মেগা স্বাস্থ্য শিবিরের উদ্বোধনী করেন মন্ত্রী রতন লাল নাথ। এই অনুষ্ঠানে বিদ্যুৎ মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*