আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৩ জানুয়ারি || রাজধানীর নন্দননগর সংলগ্ন দেবরাম গ্রাম পঞ্চায়েতের সেনপাড়া মাঠে বাংলা সংস্কৃতি বলয়ের সাপ্তাহিক সংস্কৃতি হাট উদ্বোধন হওয়ার পর এক মাস অতিক্রম করল। প্রতি রবিবার দুপুর ১টা থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এই সংস্কৃতি হাট। এই সংস্কৃতি হাট স্থায়ী সংস্কৃতি হাট। প্রতি রবিবার দুপুর থেকে বসে এই সংস্কৃতি হাট। এই সংস্কৃতি হাটটি বছরের পর বছর চালানো পরিকল্পনা রয়েছে বাংলা সংস্কৃতি বলয়ের। এখন পর্যন্ত প্রতি রবিবারে মানুষের আগমনের সংখ্যা বাড়ছে। ইতিহাস-ঐতিহ্য সম্বলিত সমাজবদ্ধ মনন তৈরি করার উদ্দেশ্যেই এই হাট কাজ করছে।
জানা যায়, পৌষ সংক্রান্তীকে কেন্দ্র করে আগামীকাল অর্থাৎ রবিবার সেনপাড়ার সংস্কৃতি হাটে অনুষ্ঠিত হবে পৌষ উৎসব। শান্তিনিকেতনের পৌষ উৎসবের মতো করে এই পৌষ উৎসবকে সাজানো হয়েছে। এদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এলাকার বিধায়ক রতন চক্রবর্তী।
