ধলাই, ২৫ আগষ্ট ।। রাজ্যের প্রত্যন্ত এলাকার মানুষের স্বার্থে রয়্যাল ত্রিপুরা ফাউন্ডেশনের উদ্যোগে শনিবার এক স্বাস্থ্য সচেতনতা শিবির করা হয় লংতরাইভ্যালি মহকুমার থালছড়া গ্রামে। এই শিবিরে দুঃস্থ গ্রামবাসিদের মধ্যে বিনামূল্যে তিনশ মশারি, মশার কয়েল সহ অন্যান্য সামগ্রী বিতরন করা হয়।
ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রায় একশ জন রোগীর স্বাস্থ্য ও রক্ত পরীক্ষা করা হয়। তাদের মধ্যে কয়েকজনের রক্তে ম্যালেরিয়ার জীবাণু পাওয়া যায়। এদের মধ্যে তিনজনকে ছাওমনু হাস্পাতালে পাঠানো হয়।
স্বাস্থ্য সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন রয়্যাল ত্রিপুরা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা প্রদ্যুৎ কিশোর মানিক্য, ডাঃ আশোক সিনহা, জয়দামী ত্রিপুরা সহ অন্যান্য নেতৃবৃন্দ। রয়্যাল ত্রিপুরা ফাউন্ডেশনের এই কর্মসূচিতে গ্রামবাসিদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা গেছে।
