মেধাবী শিক্ষার্থীদের আম্বেদকর মেধা পুরস্কার প্রদান এবং তপশিলী মহিলাদের মধ্যে সেলাই মেশিন বিতরণ

গোপাল সিং, খোয়াই, ১৭ জানুয়ারি || তপশিলী জাতি কল্যাণ দপ্তরের সহায়তায় খোয়াই নুতন টাউন হলে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও সেলাই মেশিন বিতরণ। বুধবার খোয়াই জেলায় মোট ১৫৪ জন মেধাবী শিক্ষার্থীদের আম্বেদকর মেধা পুরস্কার প্রদান করা হয় এবং ৩৪ জন তপশিলী মহিলাদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়। এদিন দুপুর সাড়ে বারোটায় রাজ্যের জনজাতি ও বন বিভাগের মন্ত্রী বিকাশ দেববর্মা মঙ্গল দ্বীপ জ্বালিয়ে এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খোয়াই জেলার জেলাশাসক চন্দ্রানী চান্দান, তপশিলী জাতি কল্যাণ দপ্তরের চেয়ারম্যান সমীর কুমার দাস, জেলা পরিষদের সহকারি সভাধিপতি হরিশংকর পাল, খোয়াই পুর নিগমের চেয়ারম্যান দেবাশীষ নাথ শর্মা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন খোয়াই জেলা পরিষদের সভাধিপতি জয়দেব দেববর্মা।

জনজাতির নিত্য প্রতিযোগিতা ও আজকের এই অনুষ্ঠানে মুখ্য আকর্ষণ ছিল প্রচুর সংখ্যায় ছাত্রছাত্রী, অভিভাবক মন্ডলী এই অনুষ্ঠান প্রত্যক্ষ করেন। অনুষ্ঠানের বক্তব্য রাখেন মন্ত্রী বিকাশ দেববর্মা, হরিশংকর পাল, দেবাশীষ নাথ শর্মা ও সমীর কুমার দাস।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*