সাগর দেব, তেলিয়ামুড়া, ০২ ফেব্রুয়ারী || ত্রিপুরা পুলিশের ১৫০’তম বর্ষপূর্তি বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হল তেলিয়ামুড়া থানার উদ্যোগে। ত্রিপুরা পুলিশের ১৫০’তম বর্ষপূর্তি উপলক্ষে শুক্রবার সকালে তেলিয়ামুড়া থানার উদ্যোগে তেলিয়ামুড়ায় এক ম্যারাথন র্যালী অনুষ্ঠিত হয়। এদিনের এই ম্যারাথন র্যালী’কে ঘিরে ব্যাপক ইতিবাচক সারা পরিলক্ষিত হয় তেলিয়ামুড়ার জনসাধারণের মধ্যেও।
এদিনের এই ম্যারাথন র্যালীতে অংশগ্রহণ করেন তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সুদাম্বিকা আর, তেলিয়ামুড়া থানার সেকেন্ড ওসি ইন্সপেক্টর সুকান্ত সেন চৌধুরী, তেলিয়ামুড়া ট্রাফিক ইন্সপেক্টর সমীর দেববর্মা সহ তেলিয়ামুড়া থানার সকল পুলিশ কর্মীরা। এদিন এই ম্যারাথন র্যালীটি তেলিয়ামুড়া ফল বাজার প্রাঙ্গণ থেকে বেরিয়ে ৫ কিলোমিটার পথ পরিক্রমা করে। র্যালী শেষে তেলিয়ামুড়া মহকুমা শাসকের কার্যালয়ের মাঠে পুলিশ কর্মীদের নিয়ে ব্যায়ামের মাধ্যমে শরীর চর্চাও করা হয়। তাছাড়া, ত্রিপুরা পুলিশের এই ১৫০’তম বর্ষপূর্তি উপলক্ষে তেলিয়ামুড়া ফল বাজার প্রাঙ্গনে পুলিশ কর্মীদের নিয়ে এই রাজ্যে ত্রিপুরা পুলিশের বিশেষ ভূমিকা নিয়েও ক্ষুদ্র আলোচনা অনুষ্ঠিত হয় মহকুমা পুলিশ আধিকারিকের উপস্থিতিতে। তেলিয়ামুড়া থানার উদ্যোগে আয়োজিত এদিনের এই কর্মসূচিগুলিকে ঘিরে পুলিশ কর্মীদের মধ্যে যেমন উৎসাহ পরিলক্ষিত হয়, তৎসঙ্গে সাধারণ মানুষজনদের মধ্যেও ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়।
