রাজ্যের উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে দিল্লীতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপি’র সর্বভারতীয় সভাপতির সাথে মুখ্যমন্ত্রীর বৈঠক

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৫ ফেব্রুয়ারী || সামনেই ভারতের লোকসভা নির্বাচন। আর এই লোকসভা নির্বাচনকে সামনে রেখে নয়া দিল্লী গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি’র সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার সঙ্গে বৈঠক করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। সোমবার দিল্লীতে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা পুষ্পস্তবক দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি’র সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাকে।
জানা যায়, রাজ্যের উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় তাঁদের সাথে। বিশেষ করে কেন্দ্রীয় প্রকল্পগুলি রাজ্যে সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে কিনা এবং সরকারি উন্নয়নমূলক কাজের অগ্রসর হচ্ছে কিনা সে বিষয়ে অবগত হন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পাশাপাশি রাজ্যের আইনশৃঙ্খলা বর্তমানে কি পরিস্থিতি নিয়েও আলোচনা হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*