পরিবহন দপ্তরের উদ্যোগে জাতীয় সড়ক সুরক্ষা মাস উদযাপন

বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ০৬ ফেব্রুয়ারী || মঙ্গলবার শান্তিরবাজার ট্রাইজংশান এলাকায় দক্ষিণ ত্রিপুরা জেলার পরিবহন দপ্তরের উদ্দ্যোগে ৩৫’তম জাতীয় সড়ক সুরক্ষা মাস-২০২৪’কে কেন্দ্র করে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন এই অনুষ্ঠানে আমন্ত্রীত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরা জেলার পরিবহন দপ্তরের আধিকারিক সৌমেন দেব, শান্তিরবাজার পুর পরিষদের চেয়ারম্যান সপ্না বৈদ্য, ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা, শান্তিরবাজার মহকুমার পুলিশ আধিকারিক সৌগত চাকমা, শান্তিরবাজার জেলা হাসপাতালের এম এস জে এস রিয়াং, মোটর ভেইকেলস ইনেস্পেক্টর জহর রিয়াং, বিশিষ্ট সমাজসেবী অলক দাস, বাপ্পী দেবনাথ সহ অন্যান্যরা।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা কিভাবে সড়ক দুর্ঘটনা এড়ানো যায় তা নিয়ে আলোচনা করে। তার পাশাপাশি সড়ক দুর্ঘটনার আহতদের চিকিৎসা পরিষেবা প্রদানে সাহায্যের হাত বাড়িয়ে দিলে সরকারী ভাবে পুরষ্কৃত করার দিকগুলি নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে বক্তাদের বক্তব্য শেষে মোটর ভেহিক্যালসের উপর কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এই কুইজ প্রতিযোগীতায় অংশগ্রহণকারী ও বিগতদিনে দপ্তরের উদ্দ্যোগে আয়োজিত বসেআঁকো প্রতিযোগীতায় অংশগ্রহণকারীদের মধ্যে বাছাই করে পরিবহন দপ্তরের উদ্যোগে পুরস্কৃত করা হয়।  এছাড়া ভালো যান চালক ও দুর্ঘটাগ্রস্থ আহদের চিকিৎসা পরিষেবা প্রদানে কয়েকজনকে বাছাই করে পরিবহন দপ্তরের উদ্যোগে পুরষ্কৃত করা হয়। পরিবহন দপ্তরের উদ্দ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত লোকজনদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনা লক্ষ্য করা যায়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*