৪২’তম আগরতলা বই মেলাকে সামনে রেখে পরিচালন কমিটির সভা নিগমে

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৬ ফেব্রুয়ারী || আগামী ২১শে ফেব্রুয়ারী থেকে শুরু হচ্ছে ৪২’তম আগরতলা বই মেলা। এই বই মেলা চলবে ৫ই মার্চ পর্যন্ত। মঙ্গলবার রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আয়োজিত ৪২’তম আগরতলা বইমেলার
পরিচালন কমিটির সভা অনুষ্ঠিত হয়। এদিন আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে আয়োজিত হয় এই সভা। এদিনের এই সভায় উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, পরিচালন কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় সাহা, বিধায়িকা মিনা রাণী সরকার, তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য সহ অন্যান্যরা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*