আরক্ষা প্রশাসনের উদ্যোগে বীরচন্দ্র মনু কিডস বেলি নার্সারি স্কুলে ক্রীড়া প্রতিযোগীতার আয়োজন

বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ০৮ ফেব্রুয়ারী || ত্রিপুরা পুলিশের ১৫০ বছর পূর্তি উপলক্ষ্যে একগুচ্ছ কর্মসূচী হাতে নিলো শান্তিরবাজার থানার পুলিশ। এরইমধ্যে বুধবার শান্তিরবাজার থানার পুলিশের উদ্দ্যোগে বীরচন্দ্র মনু কিডস বেলি নার্সারি স্কুলে এক ক্রীড়া প্রতিযোগীতার আয়োজন করলো আরক্ষা প্রশাসন। খেলাধূলার মাধ্যমে সকলের শারিরিক ও মানসিক বিকাশ ঘটে। তাই বিদ্যালয়ে ক্ষুদে ছাত্র ছাত্রীদের শারিরিক ও মানসিক বিকাশের জন্য এইধরনের কর্মসূচী হাতে নিলো শান্তিরবাজার থানার পুলিশ। এই খেলার মাধ্যমে সকলের সাথে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে কাজ করার বার্তা প্রদান করলো শান্তিরবাজার আরক্ষা দপ্তরের কর্মীরা। থানার উদ্দ্যোগে এদিন বিভিন্ন ইভেন্টের খেলাধূলা করা হয়। এই ইভেন্টগুলির মধ্যে রয়েছে বসেআঁকো প্রতিযোগীতা যেমন খুশি তেমন আঁকো। শিশুদের সোজা দৌড় প্রতিযোগীতা, বিস্কুট খেলা, ব্যাঙ্ক দৌড়, অভিবাবকদের জন্য মিউজিক্যাল চেয়ার খেলা।
এদিন এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন শান্তিরবাজার মহকুমার পুলিশ আধিকারিক সৌগত চাকমা, শান্তিরবাজার থানার সেকেন্ড ওসি জয়ন্ত দাস সহ অন্যান্যরা। শান্তিরবাজার থানার উদ্দ্যোগে আয়োজিত এই ক্রীড়া প্রতিযোগীতায় উপস্থিত সকলের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনা লক্ষ্য করা যায়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*